সরকারি কর্মকর্তাদের জুমে ভার্চুয়াল বৈঠকের নির্দেশ

১৭ জুন, ২০২০ ১৭:৫৭  
জরুরি ও অত্যাবশ্যকীয় ক্ষেত্র ছাড়া সরকারি কর্মকর্তাদের সব বৈঠক বা সভা ভার্চুয়ালি আয়োজন করতে নির্দেশনা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আর এ জন্য কর্মকর্তাদের জুম অ্যাপ ডাউনলোড করে প্রস্তুত থাকার নির্দেশনা দেয়া হয়েছে। মন্ত্রণালয় ছাড়াও এর অধীন দপ্তর ও সংস্থার কর্মকর্তাদের এই নির্দেশনা দিয়ে বুধবার চিঠি পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। চিঠিতে মন্ত্রণালয় ও এর অধীন কর্মকর্তাদের জরুরি ভিত্তিতে তাদের স্মার্টফোন, ট্যাব বা ল্যাপটপে জুম অ্যাপ ডাউনলোড করতে এবং যাদের অ্যাপটি ডাউনলোড করা আছে তাদের আপডেট করার নির্দেশনা দেয়া হয়েছে।